নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দুর্নীতির একাধিক মামলায় আইনি জট আরও গভীর হল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর। ৫ দিনের পুলিশ হেফাজত শেষে শনিবার তাকে ফের দিনহাটা আদালতে পেশ করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে শিশুমঙ্গল সমিতির তহবিল তছরুপের অভিযোগ একাধিক মামলায় এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন এই মন্ত্রী।
শনিবার ৫ দিনের পুলিশ হেফাজত শেষে উদয়ন গুহকে দিনহাটা আদালতে হাজির করে দিনহাটা থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, তার বিরুদ্ধে ‘হাউজিং ফর অল’ প্রকল্পে দুর্নীতি সহ দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুমঙ্গল সমিতির নামে জোর করে অর্থ আদায় ও সেই অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। আদালতে শুনানি শেষে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৭ জুলাই ফের তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ১৭ জুন কলকাতার ফুলবাগান এলাকা থেকে আবাস যোজনায় কাটমানির অভিযোগে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। এরপর তদন্তের অগ্রগতিতে সামনে আসে আরও একটি অভিযোগ। দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুমঙ্গল সমিতির নামে জোরপূর্বক অর্থ সংগ্রহ এবং সেই অর্থের অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়। সেই মামলাতেও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের