নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি.করের সেই অভিশপ্ত রাতের ২ বছর পূর্ণ। তরুণী চিকিৎসক অভয়ার স্মৃতিতে রাজ্যজুড়ে পালিত হবে অভয়া দিবস। সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২ মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি, ঘটনার রাতে আরজি.করে যারা ছিলেন, ডিউটি করেছিলেন, ডিনারে ছিলেন কিংবা সিসিটিভিতে যাদের দেখা গিয়েছিল তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানাল স্বাস্থ্য দফতর।
২ বছর আগের ৯ আগস্টের রাত। আরজি.কর মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছিল। সেই ঘটনার স্মরণেই রাজ্যজুড়ে পালিত হবে অভয়া দিবস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় অভয়ার আকস্মিক মৃত্যুকে স্মরণ করে ২ মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
অন্যদিকে, অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্রেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। রবিবার বিকেলের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের। এর মধ্যেই অভয়া কাণ্ডের তদন্তে নতুন করে তৎপরতার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার রাতে আরজি.করে যারা তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনারে ছিলেন, যারা ডিউটিতে ছিলেন এবং ঘটনার পর হাসপাতালে এসেছিলেন তাদের প্রত্যেককে তলব করা হবে। সিসিটিভি ফুটেজে যাদের উপস্থিতি ধরা পড়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের