নিজস্ব প্রতিনিধি , পাটনা - গণধর্ষণের পর দশম শ্রেণীর ছাত্রীকে নৃশংস হত্যা। শৌচালয়ে টেনে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৫ জন দুষ্কৃতীর বিরুদ্ধে। এরপর কুয়োয় ফেলে দেহ লোপাটের চেষ্টা। হাড়হিম করা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করে তদন্ত শুরু পুলিশের।
সূত্রের খবর , নৃশংস ঘটনাটি বিহারের সারন জেলার। বুধবার বিকেলে দশম শ্রেণীর ওই ছাত্রী তার মায়ের সঙ্গে পুরোনো বাড়িতে যায়। অভিযোগ সেই সময় চার-পাঁচজন দুষ্কৃতী নাবালিকাকে পাশের একটি শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন তার মা ও পরিবারের বাকি সদস্যরা।
নাবালিকার চিৎকারের পরই কুয়োতে দেহ ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। এরপর পরিবারের সকলে দেহ উদ্ধার করলেও ততক্ষণে সবটা শেষ। নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে তারা সকলেই অভিযুক্তদের চেনেন। ওই গ্রামেই থাকে বলে দাবি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়রাও বিক্ষোভ। জমাতে শুরু করে। এরপর পুলিশকে কোনোভাবেই দেহ সরাতে দিচ্ছিলেন না নাবালিকার অভিভাবক। তবে তদন্তের স্বার্থে অনেক বোঝানোর পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশের তরফে জানানো হয়েছে , ধৃতের নাম যুবরাজ কুমার। বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের