নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দোলের দিন ভাটপাড়া গঙ্গায় তলিয়ে যায় ৪ জন। রংখেলা শেষে স্নান করতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তলিয়ে যাওয়া ওই যুবতীর দেহ উদ্ধার হল ইছাপুর নবাবগঞ্জ ঘাটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর , যুবতীর নাম দীপশিখা দাস রজক। এক যুবতীর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে। এরপর পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে দেহ শনাক্ত করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের তরফে।
উল্লেখ্য , দোলের দিন রং মুছতে ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে যায় ৪ জন। ছিলেন ৩ যুবক সহ ১ যুবতী। সাঁতার কাটতে কাটতে ঘাট থেকে কিছুটা দূরে যেতেই তারা জলে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সে সময় গঙ্গাপাড়ে বসে ছিলেন সৌরভ সরকার নামে আর এক যুবক। তিনজনকে বিপদে পড়তে দেখে তিনিও ঝাঁপ দেন গঙ্গায়। কাউকেই উদ্ধার করতে না পেরে তিনিও তলিয়ে যান। রাতভর তল্লাশি চালায় ডুবুরিরা। তবুও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ইছাপুরে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের