নিজস্ব প্রতিনিধি, কলকাতা – অকাল বৃষ্টির রেশ কাটতেই ভোলবদল শুরু করে দিয়েছে আবহাওয়া। ফেব্রুয়ারিতেই শীতের ‘দ্য এন্ড’। মার্চ থেকেই বাড়বে গরম। দোল পূর্ণিমার আগেই ভ্যাপসা গরমের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ ঝলমলে আকাশ থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। দিন-রাতের তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দোল পূর্ণিমায় পশ্চিমাঞ্চলের পারদ থাকবে ৩৫ ডিগ্রির ঘরে। ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫-৫০ শতাংশ।
শুষ্ক আবহাওয়া থাকবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৭ দিন আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের