নিজস্ব প্রতিনিধি, তেহরান - মোলাতন্ত্র নিপাতের ডাক ইরানজুড়ে। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি। বিক্ষোভে শামিল হলেই মৃত্যুদণ্ডের হুঙ্কার দিয়েছে ইরানের ইসলামি শাসক। দমন পীড়ন নীতিতে মৃতের সংখ্যা ৫০০ পার করে গিয়েছে।
অবাক করার মতো বিষয় হল - হিজাব ছাড়া খোলা চুলে বিক্ষোভ করছেন মহিলারা। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন তারা। একদিকে যেমন মার্কিন ডলারের তুলনায় ব্যাপক হারে পড়েছে রিয়ালের দাম। অন্যদিকে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানবাসী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
সূত্রের খবর, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসফাহানে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অফিসে। বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...