নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শনিবার রাতে কলকাতায় আসার সময় ঘোর বিপাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। দমদম বিমানবন্দরে অবতরণের আগে তুমুল ঝড়-বৃষ্টি। ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি হল শাহের বিমান। মাঝ আকাশে ৪৫ মিনিট ধরে চক্কর কাটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একই চিত্র শাহের বিমানের ক্ষেত্রেও।
সূত্রের খবর, শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল শাহের বিমানের। রাত ১২টা ২৫ মিনিট নাগাদ কলকাতার আকাশে আসে। কিন্তু তুমুল ঝড়-বৃষ্টির জেরে ঠাকুরনগরের আকাশে ৪৫ মিনিট ধরে চক্কর কাটে তাঁর বিমান। ঠাকুরনগরের কাছ থেকে ভীমপুরের আকাশে, ধুবুলিয়ার দিকে যায়। অবশেষে রাত ১টা ২০ মিনিট নাগাদ কলকাতায় অবতরণ করে শাহের বিমান। এই ঘটনার পর প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল।
বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী। দিনের কর্মসূচি শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৩৯ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বিকেল ৪টা নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল তার বিমানের। কিন্তু সেই সময় কলকাতা ও সংলগ্ন এলাকায় আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। এর জেরে বিমানবন্দরে অবতরণে সমস্যা দেখা দেয়। ফলে নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর বিমানকে মাঝ আকাশেই কিছুক্ষণ চক্কর কাটতে হয়। শেষমেশ বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের