নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আসন্ন বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে দ্বিতীয় দফা প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিজেপির। ভোটের রণদামামা বেজে উঠেছে অনেক আগেই। কোথাও প্রার্থী ঘোষণার পর একসঙ্গে প্রচার অভিযান , আবার কোথাও দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব। তেমনই চিত্র দেখা গেল মালবাজারে। বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী ঘোষণা হতেই দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে রণক্ষেত্র মালবাজার।

সূত্রের খবর , ঘটনাটি জলপাইগুড়ির মালবাজার এলাকার। দ্বিতীয় দফায় মালবাজার থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন শুক্রা মুন্ডাণ্ডা। তার নাম ঘোষিত হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। এরপরই গুরজং ঝোড়ো মোড়ে বিজেপির দলীয় ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ক্ষুব্ধ বিজেপি নেতারা টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে কার্যালয়ের চেয়ার , টেবিল ভাঙচুর করেন। এছাড়াও দেওয়ালে থাকা পোস্টার ফ্লেক্স ছিঁড়ে ফেলেন। এরপরও শান্ত হননি তারা। এরপর পোস্টার , ফ্লেক্সগুলি রাস্তার ধারে স্তূপ বানিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। একবারে রণক্ষেত্রের আকার ধারণ করে মালবাজার এলাকা।

ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মী জানিয়েছেন , "মালবাজারে অনেক ভাল ভাল নেতা আছে। তাদেরকে কেন প্রার্থী থেকে বঞ্চিত করা হল। আমি জোর গলায় বলছি শুক্রা মুণ্ডা এখানে কোনো উন্নয়ন করতে পারবে না। পয়সা দিয়ে টিকিট কিনেছে ও। এখানে দলের জন্য জীবন দিয়ে লড়াই করেছেন এমন অনেকে আছে তাদেরকে বাদ দিয়ে আজকে কাউকে টিকিট দিয়ে দিলেই আমরা মেনে নেব? এটা তো হতে পারে না।"
আরও এক ক্ষুব্ধ বিজেপি কর্মী জানিয়েছেন , "আমরা ওনাকে কোনোভাবেই মেনে নিতে পারছিনা। যদি এখনই প্রার্থীর নাম বদল করা হয় তাহলে আমরা সঙ্গে আছি। যদি না করা হয় আমরা এখানে প্রচার করতে দেব না। দরকার হলে আরও বড় আন্দোলনে নামব আমরা।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের