নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জনগণের রাজ্যজুড়ে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই পালাবদলের পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে এসেছে হিংসার ছবি। ভোট-পরবর্তী উত্তেজনার আবহে বারাসাত থেকে সামনে এল এক অন্য ছবি। রাজনৈতিক দখলদারির অভিযোগের মাঝেই তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ, পার্টি অফিস দখল এবং ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই বারাসাত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস দখল করে সেখানে বিজেপির পতাকা ও ফেস্টুন লাগানোর অভিযোগ ওঠে কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। তবে পরিস্থিতি অন্য মোড় নেয় শুক্রবার।
বারাসাত বিজেপির জেলা সভাপতি নিজে উপস্থিত থেকে ওই পার্টি অফিস পুনরায় তৃণমূল কাউন্সিলর নীলিমা মণ্ডলের হাতে ফিরিয়ে দেন। শুধু তাই নয়, তিনি স্পষ্ট বার্তা দেন , বারাসাত শহরে জোর করে কোনও তৃণমূল পার্টি অফিস দখল করা যাবে না।
বিজেপি জেলা সভাপতির পক্ষ থেকে জানানো হয়, ' জনতার রায়ে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও কিছু তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে দখল চালাচ্ছে। কিন্তু আমরা বিজেপি কখনই দখলদারির রাজনীতিতে বিশ্বাস করিনা। গণতন্ত্রে প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। তাই এখানে তৃণমূলের কার্যালয় তাদের হাতে ফিরিয়ে দিলাম। রাজ্যে গণতন্ত্র রক্ষা করা আমাদের কাজ সেটাই বিজেপির মূল লক্ষ্য।'
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের