নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে ফের বড় প্রশ্ন। মঙ্গলবার বাদুড়িয়া বাজারের একটি নামী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পলিথিনে মোড়া কিলো কিলো খাসি-মুরগির মাংস উদ্ধার করল খাদ্য সুরক্ষা দফতর। অভিযোগ, দীর্ঘদিন ফ্রিজে রাখা ওই মাংসের বেশ কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। একই দিনে মধ্যমগ্রামের একটি শপিং মলে একাধিক রেস্তোরাঁয় অভিযান চালিয়ে খাবার সংরক্ষণে গাফিলতির ছবিও সামনে আসে।
বাদুড়িয়ার রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতর, পুরসভা, জেলা প্রশাসনের যৌথ অভিযানে পচা মাংস উদ্ধার হয় বলে অভিযোগ। বাজেয়াপ্ত করা হয়েছে মাংস। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নোটিসও দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা আধিকারিক অপরাজিতা মজুমদার জানান, উদ্ধার হওয়া মাংসগুলি অনেকদিন আগের বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
মধ্যমগ্রামের শপিং মলের একটি রেস্তোরাঁর ফ্রিজে রাখা কাঁচা মাংসে ফাঙ্গাস দেখতে পান আধিকারিকরা। কর্তৃপক্ষের দাবি, মাংস দু’দিনের পুরনো। পরে সেটি ফেলে দেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স, খাবার সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। কোথাও লাইসেন্স সংক্রান্ত সমস্যা, কোথাও সংরক্ষণে গাফিলতির অভিযোগ সামনে আসে।
খাদ্য সুরক্ষা আধিকারিক প্রসেনজিৎ বটব্যাল জানান, খাবারের গুণগত মান নিয়ে কোনও আপস করা হবে না। নিয়ম ভাঙলে রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড কিংবা বাতিল হতে পারে।
ঘটনায় ২০১৮ সালের ভাগাড়-কাণ্ডের স্মৃতি ফিরেছে বলে দাবি স্থানীয়দের। সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেল-রেস্তোরাঁয় পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। বাদুড়িয়াতেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ পচা মাংস।
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের