নিজস্ব প্রতিনিধি , নদীয়া - হরিণঘাটায় ৩ মাসের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ভুল আর মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। এই ঘটনায় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের গাফিলতির বিরুদ্ধে সরব হয়। মৃতের পরিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি হরিণঘাটা থানার নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপাড়া সাতবেড়িয়া এলাকার। মৃত শিশুর নাম ঋষব দাস। গত ১৩ আগস্ট ২০২৬ তাকে হাঁড়িপাড়া ঘোষপাড়া হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পোলিও সহ একাধিক টিকা দেওয়া হয়েছিল। টিকা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। তার শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় এবং ক্রমশ অবস্থার অবনতি হয়। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় ১৫ আগস্ট তাকে বনগাঁ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবারের দাবি, বনগাঁর চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর শিশুটিকে নীলরতন সরকার মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্ত্রোপচারও করা হয়। দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত ২৯ আগস্ট শিশুটির মৃত্যু হয়। টিকাকরণের পর যে কার্ডে স্বাস্থ্যকর্মীর স্বাক্ষর আর সিল দেওয়ার কথা সেই নথিও তাদের হাতে তুলে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বুলু মিত্র আর সহকারী আশা কর্মী শিখা ভৌমিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ঘটনার পরে তাদের টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্ত দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনা হোক। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা। ঘটনার কথা জানানো হয়েছে বাগদার বিধায়ক সোমা ঠাকুরকে হরিণঘাটার বিধায়ক অসীম কুমার সরকার আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও। শিশুর অকালমৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সংরক্ষণ আর টিকাকরণ ব্যবস্থাপনা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের