নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জেলাজুড়ে পুরনো দুর্নীতি ও ভোট পরবর্তী অশান্তির ঘটনায় ফের কড়া পদক্ষেপ প্রশাসনের। এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে। রাজ্যে নতুন বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতির জেরে পুরনো মামলাগুলির তদন্তে ব্যাপক তৎপর হয়েছে প্রশাসন। একের পর এক গ্রেফতারিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটা পুরসভায় প্ল্যান পাস করানোর নামে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছিল। সম্প্রতি সেই ঘটনার অনুসন্ধান শুরু করে দিনহাটা থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে শনিবার পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসার আগেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন গৌরীশংকর মহেশ্বরী।

পুলিশ তার বাসভবনেও অভিযান চালায়, যদিও তাকে সেখানে পাওয়া যায়নি। অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী অশান্তির মামলায় সিতাই পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি স্বপন দাস ও তার দুই ভাই জীবন ও বাপনকে ধরে ফেলা সম্ভব হয়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই বেআইনি অস্ত্রগুলি কোথা থেকে এল কিংবা দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা চলছে। কোর্ট নেত্রী ও বাকিদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই চক্রের বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
এ এ বিষয়ে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক জানান, ‘পুরসভায় প্ল্যান পাস সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভোট পরবর্তী অশান্তির মামলাগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আইন নিজের পথে চলবে, কেউ দোষী প্রমাণিত হলে রেহাই পাবে না'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের