নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংশোধন ও বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া ঘিরে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৈঠকে একাধিক জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান জ্ঞানেশ কুমার। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে সরাসরি প্রশ্নবাণে জর্জরিত হতে হয়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকও ভিডিও কনফারেন্সে যোগ দেন। ভোটার তালিকা সংক্রান্ত গাফিলতি ও প্রোটোকল ভঙ্গের অভিযোগে একাধিক জেলার জেলাশাসকদের তিরস্কার করা হয়। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে কমিশন সরাসরি প্রশ্ন করে জানতে চায়, কোন প্রশাসনিক ক্ষমতায় AERO-রা ERMO-দের ডেকেছিলেন।
একইসঙ্গে, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহের জেলাশাসকদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ ওঠে। কোচবিহারের জেলাশাসককে প্রয়োজনীয় নথি আপলোডে বিলম্বের জন্য তিরস্কার করা হয়েছে বলে জানা যায়। দুই ২৪ পরগনার জেলাশাসকের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে কমিশন।
অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে , কোনও রাজনৈতিক মন্তব্য করা যাবে না। নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। ভোটার তালিকা নিয়ে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না, বৈঠকে স্পষ্ট বার্তা দেন জ্ঞানেশ কুমার।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের