6a1ede497f489_image - 2026-06-02T064221.704
জুন ০২, ২০২৬ বিকাল ০৭:১৫ IST

ধর্নামঞ্চে আচমকাই অসুস্থ কুণাল ঘোষ , মাথায় হাত বুলিয়ে খোঁজ নিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক টানাপোড়েন ও উত্তপ্ত আন্দোলনের আবহে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে ঘটে এই ঘটনা। মুহূর্তের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে। আর সেই সময়েই তার পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত কর্মসূচিতে ছিলেন কুণাল ঘোষ। প্রথমে কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। ওয়াই চ্যানেলের ধর্না কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে রানি রাসমণি রোড এবং পরে বিধানসভায় যান। সেখানে দলের ‘প্রধান বিরোধী’ মর্যাদা এবং সাংগঠনিক অবস্থান সংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপে অংশ নেন।

একাধিক কর্মসূচি সেরে দুপুরে ওয়াই চ্যানেলে পৌঁছান কুণাল। কিন্তু সেখানে আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে বিশ্রামের ব্যবস্থা করে দেন। পরিস্থিতি বুঝতে পেরেই এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতের কাছে যা ছিল, তা দিয়েই হাওয়া করতে দেখা যায় তাকে। পাশাপাশি কুণালের মাথায় হাত বুলিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তৃণমূল নেত্রী।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরম, দীর্ঘক্ষণ রোদে থাকা এবং সারাদিনের টানা দৌড় ঝাঁপের কারণেই অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি খানিকটা সুস্থ বোধ করেন। তবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কি না, সে বিষয়ে তখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের
আগস্ট ২৮, ২০২৬

দলবদলুদের কড়া বার্তা অভিষেকের

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ছায়া , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
আগস্ট ২৮, ২০২৬

কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ফুটপাথে কষ্টের দিন শেষ , বিতর্ক পেরিয়ে নতুন ঠিকানায় সীতা, পেলেন কাজও
আগস্ট ২৮, ২০২৬

সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও

EV-তেই বদলাবে ভারতের অটোমোবাইল বাজার! ২০৩০ সালের লক্ষ্যে বড় ঘোষণা নিতিন গড়করির
আগস্ট ২৮, ২০২৬

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ

ডেঙ্গি ঠেকাতে স্কুলের পোশাকেও বদল ! স্কার্ট-হাফ প্যান্টের বদলে শাড়ি, সালোয়ার, ট্রাউজারের পরামর্শ
আগস্ট ২৮, ২০২৬

মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ

 

বিতর্কের পর রাখির বন্ধনে অগ্নিমিত্রা, ফুটপাথবাসীদের সঙ্গে উৎসবে মাতলেন মন্ত্রী
আগস্ট ২৮, ২০২৬

ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের