নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু - দেশজুড়ে বড়সড় নাশকতার পর্দাফাঁস। গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি ও আইএসআইয়ের ৮ জনকে। এর মধ্যে বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বাকিদের তামিলনাড়ু থেকে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। রবিবার প্রশাসনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে।
সূত্রের খবর, তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। তাঁরা হলেন মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ এবং মহম্মদ উজ্জ্বল। বাকি ২ জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে ৮ টি মোবাইল ফোন এবং ১৬ টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ফোন এবং সিম কার্ডগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।
ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, পরিচয় গোপন করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করেছিল অভিযুক্তরা। বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল সন্দেহভাজনরা। আইনি প্রক্রিয়ার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। কোথা থেকে সন্ত্রাসে মদত দেওয়া হত? পরিকল্পনা কি ছিল? তা জানার চেষ্টা করা হচ্ছে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের