নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোট যতই এগোচ্ছে ততই শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। ভোটের উদ্দেশ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন কর্মসূচি। এই দেওয়াল দখল নিয়ে একাধিক জেলায় এর আগেও দুই দলের সংঘাত চোখে পড়েছে। এবার সেই একই চিত্র বারাসাতে। ঘটনায় শাসক শিবিরের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধী দল।

সূত্রের খবর , ঘটনাটি বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বনমালীপুর রামকৃষ্ণ পল্লী এলাকার। সেখানে দীর্ঘদিন ধরে থাকা বিজেপির দেওয়াল দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রামকৃষ্ণ পল্লী এলাকায় তিনটি দেওয়ালে বিজেপির প্রতীক আঁকা ছিল।সেই দেওয়ালগুলো দীর্ঘদিন ধরেই বিজেপির প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছিল। অভিযোগ শুক্রবার সকালে তৃণমূলের পক্ষ থেকে সেই লেখা মুছে দিয়ে তাদের দলের প্রতীক আঁকা হয়।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে বিজেপি কর্মী-সমর্থকরা প্রতিবাদ জানান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিজেপি কর্মী বিশ্বজিৎ চৌধুরী বলেছেন , "আমরা প্রতিবছর এই দেওয়ালগুলি প্রচারের জন্য ব্যবহার করি। আমরা এবারও চুন দিয়েছিলাম। কিন্তু সকালে এসে দেখি গোটা দশেক তৃণমূলের ছেলেরা দেওয়াল মুছে দিয়ে তাদের দলের প্রতীক আঁকছে। ওখানে এখনও পদ্ম ফুল এঁকে আমরা আমাদের প্রচার শুরু করেছিলাম। প্রতিবাদ করলে ওরা বলছে এই ৩ টে দেওয়াল ওদের। আসলে ওরা বুঝে গেছে এই বিধানসভা ভোটেই ওদের রাজত্ব শেষ। তাই বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে ওরা।"

তৃণমূল কর্মী পরিমল বোস জানিয়েছেন , "আসলে বিজেপির কোনো দেওয়াল এই ওয়ার্ডে নেই। ওরা পুরোটাই মিথ্যাচার করছে। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজেই প্রচারে আসা যায়। আপনারা ঘুরে দেখুন সবজায়গায় তৃণমূলের ছবি আঁকা। এবার ওরা প্রচারে আসার জন্য , এই ওয়ার্ডে অস্তিত্ব বোঝানোর জন্য এসব করছে। ওরা দেওয়াল পাচ্ছে না বা লেখার কেউ নেই বলে দোষ তো আমার হতে পারে না।"
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের