নিজস্ব প্রতিনিধি , হুগলী - অবৈধ দেহ ব্যবসার প্রতিবাদ করায়, গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো তারকেশ্বরে। চাঁপাডাঙা এলাকায় ফের এই ধরনের কারবার শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকজন গ্রামবাসী আক্রান্ত হয়েছেন বলে দাবি। ঘটনার পর তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , চাঁপাডাঙা এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ দেহ ব্যবসা সহ অনৈতিক কাজকর্ম চলছিল। কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি ফের নতুন করে সেই কারবার শুরু হয়েছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা এই কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। বেধড়ক মারধরে বেশ কয়েকজন গ্রামবাসী সহ প্রতিবাদীদের আত্মীয় গুরুতর জখম হয়েছেন বলে দাবি।
প্রতিবাদীদের একাংশের আরও অভিযোগ, বিভিন্ন লজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে এসে এই কারবার চালানো হচ্ছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, এলাকায় আর কোথাও বেআইনি কারবার চলছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের