নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। তারই প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির দাপট অব্যাহত। টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মেদিনীপুর শহরের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাসেও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত মেদিনীপুর শহরের ধর্মা, সিপাই বাজার, এলআইসি মোড়-সহ একাধিক এলাকায় জল জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও রাস্তার উপর জল দাঁড়িয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়িতেও জল ঢুকে পড়েছে বলে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও জলমগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের একাংশ। বৃহস্পতিবার সকালেও ওই রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মেদিনীপুর শহরের প্রবেশপথের কাছে ধর্মা এলাকায় দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের উপর জল জমে থাকায় নিত্যযাত্রী ও গাড়িচালকদের দুর্ভোগ বাড়ছে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। ফলে আগামী দিনে ফের ভারী বৃষ্টি হলে জলমগ্ন পরিস্থিতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা কঙ্কর মাইতির অভিযোগ, 'টানা বৃষ্টির সময় এই এলাকায় জল জমা নতুন ঘটনা নয়। জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে বৃষ্টির জল নামতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে রাস্তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হয়। বহু বছর ধরে একইভাবে চলছে এই সমস্যা। কোনো পাকাপাকি ব্যবস্থা নেওয়া হয় নি। তাহলে প্রশাসনকে উদাসীন ছাড়া আর কি বলা যায়।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের