নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – সম্প্রতি প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতা চার্লি কির্ককে। যা নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে মার্কিন মুলুকে। অভিযুক্ত টাইলার রবিনসনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। এবার চার্লি হত্যাকাণ্ডে নয়া মোড়। প্রকাশে এসেছে খুনের পরই রূপান্তরকামী সঙ্গী ল্যান্স টুইগসকে মেসেজ অভিযুক্তের।
আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, ল্যান্স টুইগস বিক ভাবে একজন পুরুষ যাঁর সঙ্গে রবিনসনের প্রেমের সম্পর্ক ছিল। লিভ ইন করতেন তাঁরা। টুইগসকে মেসেজ করে রবিনসন জানান, কম্পিউটারের তলায় রাখা নোটটা দেখতে। সেই নোটটি খুঁজে টুইগস দেখেন সেখানে লেখা রয়েছে, “চার্লি কির্ককে অপসারিত করার সুযোগ পেয়েছি। আর এটা আমি নিতে চাই।“ এরপরই কির্ককে খুন করেছেন কিনা তা জিজ্ঞাসা করেন টুইগস। উত্তরে রবিনসন বলেন, “আমি, দুঃখিত।“
কির্ককে হত্যার প্রসঙ্গে রবিনসন জানান, “ওঁর ঘৃণায় আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু ঘৃণা আছে যা নিয়ে আলোচনা করা যায় না। আমি যদি আমার রাইফেলটা গায়েব করে দিতে পারি, তাহলে আমার কাছে কোনও প্রমাণই থাকবে না। ওটা উদ্ধার করার চেষ্টা করছি। আশা করি ওরা এগিয়ে গিয়েছে। আমি এমন কিছু দেখিনি যা থেকে বোঝা যায় ওরা এটা পেয়েছে।“
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বছর একত্রিশের চার্লি কির্ক। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তাঁকে। তড়িঘড়ি চার্লিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় এই রক্ষণশীল রিপাবলিকান নেতার। চার্লিকে ‘মহান দেশপ্রেমিক এবং শহিদ’ বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এফবিআই সূত্রে খবর, চার্লির হত্যাকারীর নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর। মার্কিন প্রেসিডেন্ট জানান, “চার্লি কির্ককে যে ব্যক্তি খুন করেছে, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। অনেকটাই নিশ্চিত বলে মনে করি। তাঁকে ধরিয়ে দিয়েছেন তাঁর বাবা।“ চার্লিকে নিজের ‘পুত্রসম’ বলে জানিয়েছেন ট্রাম্প।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের