নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - গত চারদিন ধরে নিখোঁজ সাত বছরের শিশু কন্যা। পুলিশি তৎপরতায় স্নিপার ডগ স্কোয়াড সহ নামানো হয় ডুবুরি। তবুও কোনো খোঁজ মেলেনি তার। শেষ পর্যন্ত ভরতপুর থানার পুলিশ সৈয়দকুট দাস পাড়ার ধান ক্ষেতে ছোট কন্যার নিথর দেহ উদ্ধার করে। এই ভয়ঙ্কর ঘটনায় শোকাহত পরিবারের লোক সহ গোটা গ্রামবাসী।
স্থানীয় সূত্রের খবর, সৈয়দ কুলুট গ্রামের বাসিন্দা ছিল ছোট্ট সোহানা (৭)। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে। মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোক ভরতপুর থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করলেও কোনো হদিশ পাওয়া যায়না সোহানার। পুলিশের তৎপরতায় স্নিপার ডগ স্কোয়াড সহ নামানো হয় ডুবুরি। অবশেষে মঙ্গলবার সকালে সৈয়দ কুলুট থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে সোহানার নিথর দেহ পাওয়া যায়। ধানক্ষেতের মধ্যে গলায় ফাঁস দিয়ে মারা হয় সোহানাকে। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে।
ভরতপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "গত শনিবার মেয়েটি নিখোঁজ হয়। আমরা গোটা গ্রামে তল্লাশি চালিয়েছিলাম। আজ সকালে সৈয়দকুট দাস পাড়ার ধান ক্ষেত থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়। মৃত দেহ কেউ যাতে দেখতে না পায় তার জন্য উপর থেকে কাটা ধান চাপা দিয়ে রেখেছিল। গতকাল মেয়েটির মা অপহরণের অভিযোগ তোলেন। এই ঘৃণ্য ঘটনার সঙ্গে কে বা কারা আছে তা আমরা তদন্ত করে দেখছি। তবে অপহরণ নাকি খুন তা এখনও স্পষ্ট জানা যায়নি।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের