নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচন কমিশনের SIR শুনানিকে ঘিরে ফের অস্বস্তিকর ছবি সামনে এল চাপড়ায়। স্যালাইন হাতে, অসুস্থ শরীর নিয়েই হাসপাতাল থেকে সরাসরি শুনানিতে হাজির হলেন এক বৃদ্ধা। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
নদীয়ার চাপড়া বিধানসভার অন্তর্গত চাপড়া ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৫০ বছর বয়সী জ্যোৎস্না সরকার রবিবার তীব্র পেটযন্ত্রণায় চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হলেও SIR শুনানিতে হাজির না হলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত সোমবার হাসপাতাল থেকে স্যালাইন চলমান অবস্থাতেই তিনি পৌঁছে যান চাপড়া বিডিও অফিসে। আর এই দৃশ্য সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তিনি বলেন, ' কমিশন অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়িতে শুনানির নির্দেশ দিয়েছে। কিন্তু এখানে সেই নির্দেশ মানা হচ্ছে না। একজন অসুস্থ মানুষ স্যালাইন চলছে তাকেও হেয়ারিংয়ের জন্য যেতে হচ্ছে। আজ যদি ওনার কিছু হয়ে যায় তার দায় কমিশন নেবে তো? এখন বিজেপির নেতারা কোথায় তারা শুধু আসবে মানুষের ভোট কাটতে। শুধু নামের বানান ভুলের জন্য আজ মানুষটাকে হেয়ারিংয়ে যেতে হয়েছে।'
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের