নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বউবাজারে এক লজ থেকে উদ্ধার হল জলপাইগুড়ির এক যুবকের দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন নাকি দুর্ঘটনা তা জানতে পুলিশের তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে বউবাজারের ওই লজে উঠে যুবক। মৃত যুবকের নাম পবনকুমার দাস। তবে যে ঘরে তিনি ছিলেন, সেখানে মোট চারজন অবস্থান করছিলেন। বুধবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ লজের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তার দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, মৃতের পরনে ছিল হাফ প্যান্ট। লজের তিনতলায় রক্ত ও বমির দাগও পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে খুনের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। ওই ঘরে উপস্থিত থাকা বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মৃতের পরিবারে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের রির্পোটের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের