নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR পর্ব শেষ হলেও অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে বিতর্ক যেন মোটে পিছু ছাড়ছে না। অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে বসিরহাট এলাকায় দেখা গেল চরম বিক্ষোভ। একবুথে একসঙ্গে ৩৪০ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।
সূত্রের খবর, বসিরহাট ২ নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর অঞ্চলের বড় গোবরা গ্রামের ওই বুথে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৯২ জন। মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ দেওয়ার পর বাকি প্রায় ৯৫৪ জনের মধ্যে ৩৫৮ জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। খসড়া তালিকায় মাত্র ১৮ জনের নাম নিষ্পত্তি হলেও বাকি ৩৪০ জনের নাম বিচারাধীন অবস্থায় রাখা ছিল।
কিন্তু অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ পেতেই দেখা গেল বিচারাধীন থাকা ৩৪০ জনের নামই তালিকা থেকে বাদ। এমনকি ওই বুথে দায়িত্বে থাকা মহম্মদ শফিউল আলমের নিজের নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। আর এরপরেই ক্ষুব্ধ ভোটাররা রাতে বিএলওর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
গ্রামবাসীদের অভিযোগ, আমাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছিল। সেখানে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও আমাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হেয়ারিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তাও সমস্ত নথি জমা দিয়েছি। তারপরেও আমাদের নাম কেন বাদ দেওয়া হল সেটার উত্তর দিতে হবে। কমিশনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমরা চাই যত দ্রুত সম্ভব এর একটা সমাধান করা হোক।
BLO শফিউল আলম জানান, ' ৩৪০ জন ভোটারের নাম বিচারাধীন ছিল কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হতে দেখা যায় ৩৪০ জন ভোটারের নামই বাদ দেওয়া হয়েছে। এমনকি আমার নিজের নামও বাদ গেছে। যাদের নাম বাদ গেছে অধিকাংশই ২০০২ সালের তালিকায় নাম রয়েছে। বিডিও অফিসে এই বিষয়ে জানানো হয়েছে কিন্তু তাদের বক্তব্য এই বিষয়টি এখন আর তাদের হাতে নেই ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।'
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের