নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোদির কলকাতা সফর ঘিরে জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। শনিবার শহরের ঐতিহাসিক ব্রিগেডের ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করবেন। এই সফরকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্রিগেডের আশপাশে সাধারণভাবে যান চলাচলের ওপর বড় কোনও নিষেধাজ্ঞা না থাকলেও প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক নিয়ন্ত্রণ জারি করা হতে পারে। বিশেষ করে খিদিরপুর দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যাতায়াত করবে বলে জানা গেছে। এই কারণে লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, ডাফরিন রোড, কুইন্সওয়ে, হাসপাতাল রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।
একইসঙ্গে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, খিদিরপুর রোড, কুইন্সওয়ে, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও লাভার্স লেনেও যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না। নিরাপত্তার জন্য বহুমাত্রিক নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। এই ব্যবস্থায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন থাকবে।
পাশাপাশি ১৪ মার্চ শহরের মধ্যে পণ্যবাহী যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফলমূল, মাছ ও দুধ বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়াও সকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের