নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে অপেক্ষার অবসান। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শপথ নিল বাংলার প্রথম বিজেপি সরকার। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে আয়োজিত এই মেগা অনুষ্ঠানে একদিকে যেমন ছিল রাজনৈতিক পালাবদলের আবহ, তেমনই ছিল বাঙালিয়ানার রঙে মোড়া সাংস্কৃতিক উপস্থাপনা।
শনিবার সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয় ব্রিগেড চত্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশিষ্ট অতিথি এবং হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবির হাত ধরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। গেরুয়া পোশাকে মঞ্চে উঠে শপথ নেওয়ার মুহূর্তে গোটা ব্রিগেড জুড়ে ওঠে উচ্ছ্বাসের ঢেউ।
শুধু শুভেন্দুই না এদিন মন্ত্রীসভার সদস্য হিসেবেও শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক এবং বুধরাই টুডু। নতুন সরকারের প্রথম সারির মুখদের শপথের সময় করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শপথ অনুষ্ঠানে ছিল বাংলার সংস্কৃতির বিশেষ ছোঁয়া।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের