নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - ডুয়ার্স অভয়ারণ্যে সাফাই অভিযানে নেমেছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন। প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা প্রতিদিন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কাজ করে চলেছে। এই প্রচেষ্টা প্রশংসিত হলেও বন্যপ্রেমীদের কাছে উদ্বেগ বাড়াচ্ছে জঙ্গলের ভয়াবহ চিত্র।
সংগঠন সূত্রে জানা গেছে , সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন সংরক্ষিত অরণ্যগুলি তার সবুজায়ন হারিয়ে ক্রমশ প্লাস্টিকের দখলে চলে যাচ্ছে। বহুদিন ধরে প্রশাসনের কাছে এই ব্যাপারে আন্দোলন করেও কোন সুরাহা হয়নি। তাই স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে সাফাই অভিযানে নামলে উঠে আসে ভয়ংকর চিত্র।

হাতির বিষ্ঠায় মিলছে প্লাস্টিক, সমগ্র বনাঞ্চলে দেখা মিলল রাজনৈতিক দলের পতাকা, মদের বোতল, প্লাস্টিকের গ্লাস সহ অন্যান্য পরিবেশ অবান্ধব বর্জ্য। পরবর্তীতে বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে গোটা উত্তরবঙ্গকে 'গ্রীন জোন', ঘোষণা করে প্লাস্টিক বন্ধ করার জন্য আহ্বান জনিয়েছেন। যাতে বন্যপ্রাণের পাশাপাশি মানবসমাজ দুই সুরক্ষিত থাকে।
পরিবেসেবী সংগঠনের এক কর্তা সুমন চৌধুরী জানান, 'জঙ্গলে প্লাস্টিক ফেলার বেপারে সোচ্চার আমরা বহুদিন ধরে হয়েছিলাম, কিন্তু বিশেষ লাভ হয়নি। দিনের পর দিন প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলা হচ্ছে যেখানে সেখানে। এই উদ্যোগ শুধু বন্যপ্রাণীর জন্য নয়, মানব সভ্যতার ক্ষেত্রেও পৃথিবীটাকে বাঁচানোর জন্য 'জিরো-প্লাস্টিক' করাটা ভীষণ জরুরি'।
এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, ' জঙ্গলে ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে যত্রতত্র প্লাস্টিক ছুঁড়ে ফেলেন। সংগঠনের সব ভাইরা হাতে হাত মিলিয়ে বনাঞ্চল পরিষ্কার করার কাজে নেমেছে। এই উদ্যোগ ভবিষ্যতেও চলুক-এই শুভকামনা করি। এখানে হাতি থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী চলাচল করে। নোংরা বর্জ্য খেলে তাদের বড় শারীরিক ক্ষতি হতে পারে। তাই এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়'।
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের