নিজস্ব প্রতিনিধি, মালদহ - মালদহ মেডিকেল কলেজে অমানবিক এক ছবি সামনে এসেছে। ২৬ বছরের এক তরুণকে পরিবারের বিরুদ্ধে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বাধা দেওয়ার চেষ্টা করলেই তাঁকে জুতো দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাশে দিদি থাকলেও তাঁকে কোনও প্রতিরোধ করতে দেখা যায়নি বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের মহিষবাথানী এলাকার বাসিন্দা নুরুল হক। তাঁর ছোট ছেলে সারিকুল ইসলাম (২৬) জন্ম থেকেই মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি পরিবারের। পরিবারের সদস্যদের দাবি, সাত মাস বয়স থেকেই সারিকুলের মানসিক সমস্যার বিষয়টি তাঁরা বুঝতে পারেন বলে পরিবারের দাবি। চিকিৎসার জন্য তাঁকে রাঁচিতেও নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাতেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলে পরিবারের দাবি। প্রায় সাত বছর আগে সারিকুল ১০ দিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর থেকেই তাঁকে সবসময় নজরে রাখতেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, বাইরে বেরিয়ে গেলে তাঁকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
এদিন প্রতিবন্ধী শংসাপত্রের জন্য সারিকুলকে নিয়ে মালদহ মেডিকেল কলেজে এসেছিলেন পরিবারের লোকজন। কিন্তু সেখানে তাঁকে কোনওভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না বলে দাবি পরিবারের। সেই পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে দাবি পরিবারের।
তবে প্রকাশ্যে এভাবে একজন তরুণকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া এবং মারধরের দৃশ্য ঘিরে প্রশ্ন উঠছে। মানসিক সমস্যায় থাকা ব্যক্তিকে নিয়ন্ত্রণে এমন পদ্ধতি কতটা মানবিক, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের