নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করল রাজ্য সরকার। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তদারকি বাড়ানো হয়েছে। বহুদিন ধরে জলবন্দি অবস্থায় দিন কাটানো শিলিগুড়ির বাসিন্দাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , চলতি বছর ৪ অক্টোবর উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। ভুটানের পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতে বালেস্বর, মহানন্দা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। অতিরিক্ত জলের চাপে খড়িবাড়ি এলাকায় নদীপাড় ভেঙে যায়। ফলে বসতবাড়ি, যোগাযোগ ব্যবস্থা, চাষের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই পরিস্থিতিতে জলস্তর নিয়ন্ত্রণ, ভবিষ্যতের বিপদ এড়াতে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই কমবে। প্রতিবছরের আতঙ্ক থেকে রেহাই মিলবে বলেই মত স্থানীয়দের।
ভূমি দফতরের কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ জানান, 'সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় এই এলাকার বহু বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ হলে ভাঙনের সম্ভাবনা অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে আমরা আশাবাদী'।
এলাকার বাসিন্দা মানস বর্মন জানান, 'প্রতিবছর বর্ষা এলেই আতঙ্কে থাকতে হয়। রাতে ঘুম হয় না, কখন জল বাড়ে সেই ভয়ে। এই উদ্যোগ শেষ হলে অন্তত পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারব। রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ'।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের