নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - টানা বৃষ্টি। তার সঙ্গে নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। আর তাতেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার মোহনপুর থানার বেলাবরনিয়া গ্রামে। ইতিমধ্যেই গ্রামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জল ঢুকে পড়েছে বহু বাড়িতেও। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, বেলাবরনিয়া গ্রামে কোথাও হাঁটুসমান জল, আবার কোথাও তার থেকেও বেশি জল জমেছে। কাঁচা বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাড়িতে থাকা নিয়ে আশঙ্কায় রয়েছেন বহু পরিবার। জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এরই মধ্যে প্লাবিত এলাকা পরিদর্শনে যান বিজেপির দাঁতন ২ মণ্ডল সভাপতি শিউলি পাত্র। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁদের সমস্যার কথা শোনেন। জলবন্দি মানুষজনের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
শিউলি পাত্র জানান, 'যাদের বাড়ি জলের তলায় চলে গিয়েছে বা যারা জলবন্দি হয়ে পড়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার উদ্যোগ করা হচ্ছে। নিকটবর্তী স্কুলবাড়িতে তাঁদের অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে। শুধু আশ্রয় নয়, স্কুলবাড়িতে থাকা দুর্গতদের জন্য খাবার, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।'
স্থানীয়দের দাবি, দ্রুত সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ, খাবার,পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পরিস্থিতির উপর প্রশাসনের তরফের নজরদারি বাড়ানোর দরকার।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের