নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির পরোক্ষ প্রভাব এবার পড়েছে স্কুলের মিড-ডে মিল ব্যবস্থায়। রান্নার এলপিজির তীব্র সংকটের জেরে বসিরহাট মহকুমার সীমান্তবর্তী অঞ্চল থেকে সুন্দরবনের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্যাসের বদলে কাঠের জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন কর্মীরা। ফলে সমস্যায় পড়েছেন কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মচারীরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১০০০-এর বেশি পড়ুয়া রয়েছে। শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য প্রতিদিন মিড-ডে মিলের আয়োজন করা হয়। কিন্তু বাণিজ্যিক এলপিজির জোগান এখন প্রায় তলানিতে। বারবার যোগাযোগ করেও মিলছে না সিলিন্ডার।

বাধ্য হয়ে মজুত কাঠের জ্বালানিতে খাদ্য প্রস্তুতির কাজ চলছে। এর ফলে ঘন ধোঁয়া ও আগুনের তাপে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রান্নার কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও। উপরন্তু বাজারে জ্বালানি কাঠের সরবরাহ কম থাকায় এবং দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলয় সরকার জানান, ‘সরকার মিড-ডে মিল চালু রাখার নির্দেশ দিয়েছে, কিন্তু প্রয়োজনীয় এলপিজি পাচ্ছি না। গ্যাস অফিসে বারবার যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। বর্তমানে বাধ্য হয়েই কাঠ ব্যবহার করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে শিশুরা অন্তত খাবার থেকে বঞ্চিত না হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়বে'।
রান্নার দায়িত্বে থাকা সরস্বতী বসু বলেন, ‘কর্তৃপক্ষ অনেক চেষ্টা করলেও সিলিন্ডার মিলছে না। প্রতিদিন সকালেই খাবার তৈরির ব্যবস্থা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। গ্যাস থাকলে সময়মতো কাজ শেষ করা সহজ হয়। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, বাচ্চারা যেন নিয়মিত খাবার পায়, এই প্রত্যাশাই করছি'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের