নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সরকার বদলের পর থেকেই সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলি আর পাওয়া যাবে কিনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল একাংশের। তবে নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, কোনও সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং আরও স্বচ্ছতার সঙ্গে তা চালানো হবে।
তৃণমূল জামানায় রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় দুটি প্রকল্প ছিল - লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্প। কিন্তু সরকার বদলের পর থেকেই সকলের মধ্যে একটা চিন্তা ছিল এই প্রকল্প গুলি আর চলবে কিনা। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,'প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে। সাধারণ মানুষের স্বার্থে যেসব প্রকল্প চালু রয়েছে, সেগুলি বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই।'
তবে একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, প্রকল্পগুলিতে যাতে কোনও অনিয়ম না থাকে, তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, 'কোনও মৃত ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান, তা দেখা হবে। পাশাপাশি কোনও ‘অভারতীয়’ ব্যক্তিকেও সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।'
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের