নিজস্ব প্রতিনিধি , হুগলী - বলাগড়ের রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপির একটি মিছিলকে ঘিরে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার বলাগড়ে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। তবে সেই মিছিল চলাকালীন উল্টো দিক থেকে তৃণমূলের একটি মিছিল এগিয়ে আসায় দুপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, একটি সরকারি অফিসের ভেতর থেকে মাইক ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচার চালানো হচ্ছিল। এই অভিযোগ তুলে বিজেপি কর্মীরা বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। একপ্রকার খণ্ডযুদ্ধ শুরু হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এই বিক্ষোভের সময় এক বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর গোটা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের