নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বকরি ইদের আগে থানার একটি আবাসনে কুরবানির জন্য ছাগল আনা নিয়ে ছড়ালো উত্তেজনা। কিছু বাসিন্দা অভিযোগ করছেন, অস্থায়ী চালা নির্মাণ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় হিন্দু নেতারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের শুরু হয়। এক্ষেত্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি সোমবার বিকেলে শুরু হয়, যখন মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা ছাগল আনেন। আবাসনে অস্থায়ী চালা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তুলে কিছু বাসিন্দা আপত্তি জানান। পুরসভার পক্ষ থেকে চালা ভেঙে দেওয়া হলেও পরে সেটি পুনর্নির্মাণ হয়। ঘটনার জেরে হর্ষ সিং নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। পরের দিন সকালে হিন্দুত্ববাদী নেতারা আবাসনের বাইরে জড়ো হন, হনুমান চালিসা পাঠ ও স্লোগান দেন। তাদের মধ্যে কয়েকজন এক যুবককে মারধর করেন বলে জানা গেছে।
উত্তেজনা আরও বাড়ে, যখন হিন্দুত্ববাদী নেতা একটি শূকর নিয়ে আসে। পুলিশ শূকরটিকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকা এখন কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও এলাকা জুড়ে পুলিশি সতর্কতা রাখা হয়েছে।পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশ কর্তৃপক্ষের তরফে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের