6a7ddc74b5b96_Gallery_1786633184857
আগস্ট ১৩, ২০২৬ রাত ০৮:৩৪ IST

বিতর্কের মাঝেই খাস কলকাতায় নেতাজির মূর্তিতে হামলা! ভাঙা হল ডান হাত, তৎপর বিজেপি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাস কলকাতায় হামলা চালানো হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। নেতাজিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় রয়েছে নেতাজির সুবিশাল মূর্তিটি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা সেটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। মূর্তিটির ডান হাতের একটি অংশ ভাঙা ছিল। হাতের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতারাও। কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও কী ভাবে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিও জানান  তাঁরা। এক স্থানীয় বাসিন্দার কথায়, মুখ্যমন্ত্রী আগেই নেতাজির অসম্মান নিয়ে সতর্ক করেছিলেন। তারপরও এমন ঘটনা ঘটল কী ভাবে, সেটাই তাঁদের প্রশ্ন। তাঁর বক্তব্য, রাজ্যজুড়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। অথচ খাস কলকাতায় এমন ঘটনা ঘটেছে।

ঘটনার সময়টিও রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকে। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছে। তাঁর বক্তব্য নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠেছে।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে নিয়ে অপমানজনক কিংবা মিথ্যা প্রচার বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। এমন ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। আপত্তিকর পোস্ট মুছে ফেললেই দায় শেষ হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। নিয়ম মেনেই পুলিশ পদক্ষেপ করবে বলে স্পষ্ট করেন তিনি। আইন সকলের জন্য সমান বলেও বার্তা দেন শুভেন্দু।

তাঁর এই মন্তব্যের পরেই বিষয়টি আরও গুরুত্ব পায়। এরপর বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে ওই পদক্ষেপ করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিউ আলিপুরের বিষয়টি ফের উত্তেজনা তৈরি করেছে।

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে রাখি বেঁধে শেষ বিদায়
আগস্ট ২৯, ২০২৬

রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি

মার্কশিটে আর ‘ফেল’ নয়! দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বিহারের বড় সিদ্ধান্ত
আগস্ট ২৯, ২০২৬

ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা

কাউন্সিলর নেই , পঞ্চায়েতেও সহযোগিতা মিলছে না ! গৃহগণনায় বাড়ছে সমস্যা
আগস্ট ২৯, ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা

তৎকাল টিকিটে সাফল্যের দৌড় ! RailOne নাকি IRCTC , কোন অ্যাপে আগে মিলবে কনফার্ম সিট
আগস্ট ২৯, ২০২৬

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে

ভটভটির বদলে গঙ্গায় ছুটবে ব্যাটারি ভেসেল ! দেশের প্রথম উদ্যোগ কলকাতায়
আগস্ট ২৯, ২০২৬

কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান

থিমে আপত্তি নেই , বিকৃতিতেই সমস্যা ! দূর্গাপুজো নিয়ে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৯, ২০২৬

মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের