নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচনে মিলল সর্বসম্মতির ছবি। শাসকদলের প্রার্থী রথীন্দ্রনাথ বোস বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হলেন। বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় ধ্বনিভোটে তার নাম অনুমোদিত হয়। আর এই আবহেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি বিধায়করা সেই প্রস্তাবকে সমর্থন জানান। বিরোধী শিবিরের তরফে কোনও প্রার্থী না দেওয়ায় ধ্বনিভোটেই স্পিকার নির্বাচিত হন রথীন্দ্রনাথ বোস। প্রোটেম স্পিকার তাপস রায় বিধানসভার ঐতিহ্য মেনে নবনির্বাচিত স্পিকারকে আসনে বসান এবং তাকে শুভেচ্ছা জানান।
একইসঙ্গে মুখ্যমন্ত্রীও বিরোধীদের ধন্যবাদ জানান স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য। তার বক্তব্য, এই ঐতিহ্য বিধানসভার গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ। তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যেই। শুভেন্দু অধিকারী জানান, এবার থেকে বিধানসভার কার্যপদ্ধতি সরাসরি সম্প্রচার করা হবে। তাঁর কথায়, সাধারণ মানুষ যাতে নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের কাজ, বিরোধীদের ভূমিকা এবং সরকারের কার্যপ্রণালী সরাসরি দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের