নিজস্ব প্রতিনিধি , নদিয়া - নির্বাচনের বিজয় মিছিল ঘিরে বিজেপির জেলা নেতার উপর আক্রমণের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার ধানতলা থানা এলাকায়। জখম ওই নেতাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার বিধানসভা ভোটের বহু প্রতীক্ষিত ফল প্রকাশ হয়। বিকেলের মধ্যেই একাধিক আসনে প্রথমবার বাংলায় জয়ের স্বাদ পায় গেরুয়া শিবির। এই আনন্দের আবহে প্রার্থী অসীম বিশ্বাসের সমর্থনে কুসোবেরিয়ায় একটি বিজয় মিছিল বের হয়। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই অবস্থা উত্তেজিত হয়ে পড়ে এবং তা মারামারিতে রূপ নেয়।
অভিযোগ, ওই সময় বিজেপির জেলা সেক্রেটারি অশোক বিশ্বাসকে লক্ষ্য করে জোরে ঘুসি মারা হয়। এতে তার চোখে গুরুতর চোট লাগে। পাশাপাশি শরীরের নানা অংশে প্রহার করার অভিযোগও উঠেছে। এরপর আহত অশোক বিশ্বাসকে দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
আহত বিজেপি নেতা অশোক বিশ্বাস বলেন, ‘আমরা নানা জায়গা থেকে বিজয় মিছিল করছিলাম। তখন তৃণমূলের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আচমকাই তারা আমার উপর হামলা চালায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে চোখে প্রচণ্ড চোট পেয়েছি, এখন স্পষ্ট দেখতে পাচ্ছি না। আসলে অনেকদিন ধরে তারা খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল। তাই নিজেদের পরাজয় মানতে পারছে না'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের