নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোটের আগেই দলীয় অন্দরে ক্ষোভের আগুন। কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরই রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন দলের একাংশ কর্মী-সমর্থকরা। বহিরাগত প্রার্থী ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। আর এই ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় প্রার্থীর নামকে ঘিরে বিক্ষোভে সরব হন কর্মীরা। কালনা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে সিদ্ধার্থ মজুমদারের নাম ঘোষণার পর থেকেই অসন্তোষ দানা বাঁধছিল স্থানীয় সংগঠনের একাংশের মধ্যে। সেই ক্ষোভই প্রকাশ্যে বিস্ফোরিত হয় বৈদ্যপুর মোড়ে। বিক্ষুব্ধ কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালান, এমনকি রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান।
কর্মীদের অভিযোগ, 'কালনায় বহিরাগত প্রার্থী মানা হবে না।' তাদের বক্তব্য, সিদ্ধার্থ মজুমদার আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে বিজেপির প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ স্থানীয় কর্মীদের একাংশ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের