নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থক এবং সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠল। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচরাপাড়ায়। অভিযোগ, মহিলা সাংবাদিকের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচরাপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড অফিস খোলার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পরে সেই চেকের কপি নিয়ে কয়েকজন বাসিন্দা অভিযুক্ত তৃণমূল নেতা পিন্টু ভৌমিকের বাড়িতে যান। সেখানে পিন্টু ভৌমিকের স্ত্রী বিজেপির মহিলা কর্মীদের মারধর করেন। বিজেপি নেতাদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও আক্রান্ত হন। এক মহিলা সাংবাদিকের গায়েও হাত তোলা হয় বলে দাবি।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক মহিলার বক্তব্য,'এলাকায় মহিলাদের উপর ক্রমাগত অন্যায় ও অত্যাচার করা হচ্ছে। পিঙ্কু নামের এক ব্যক্তির স্ত্রী এবং তার স্বামী মিলেই সমস্ত অন্যায় কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা শান্ত থাকতে চাইলেও ওরা বারবার চড়াও হয়ে মারধর করতে আসে। এমনকি তৃণমূলের আমলে আমাদের দোকানপাট পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। সম্প্রতি আমরা জানতে পারি যে, পঞ্চায়েতের ওয়ার্ড অফিস থেকে ৫০,০০০ টাকার একটি চেক অভিযুক্তের স্বামী বেআইনিভাবে তুলে নিয়েছে। এই আর্থিক দুর্নীতির প্রতিবাদ করতে এবং জাবাব চাইতে যখন আমরা ওদের বাড়িতে যাই তখনই আমাদের ওপর আচমকা হামলা চালানো হয়। প্রথমে আমার বোনের চুলের মুঠি ধরে মারধর করা হয়। আমি বোনকে বাঁচাতে গেলে তখন আমার নিজের চুলের মুঠি ধরেও একইভাবে নির্যাতন করা হয়েছে'।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের