নিজস্ব প্রতিনিধি, তেহরান - মোলাতন্ত্র নিপাতের ডাক ইরানজুড়ে। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি জানিয়েছে সে দেশের হাজার হাজার মানুষ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। এর মধ্যে রয়েছে ৪ শিশু।
সূত্রের খবর, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসফাহানে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অফিসে। বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
অবাক করার মতো বিষয় হল - হিজাব ছাড়া খোলা চুলে বিক্ষোভ করছেন মহিলারা। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন তারা। একদিকে যেমন মার্কিন ডলারের তুলনায় ব্যাপক হারে পড়েছে রিয়ালের দাম। অন্যদিকে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানবাসী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
মোল্লাতন্ত্র উৎখাতের ডাক দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। বিক্ষোভকারীদের স্লোগান, “কেউ ভয় পাবেন না। আমরা সবাই একসঙ্গে রয়েছি। দেশ থেকে মোল্লাতন্ত্র উৎপাটন করতে হবে। মৃত্যু হোক খামেনেইয়ের“ এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৫০০ জনকে।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের