নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR নিয়ে এখন হুলুস্থুল কাণ্ড। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে সিপিআইএম। সাধারণ মানুষের হয়রানির অভিযোগে মধ্যমগ্রাম দুই নম্বর ব্লকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মীরা। তখনই তৃণমূলের কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বামফ্রন্ট। অভিযোগ এক বামফ্রন্ট কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এরপরই প্রতিবাদ মিছিলে নামে সিপিআইএম।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মধ্যমগ্রাম চৌমাথা অবরোধ করে সিপিআইএমের প্রায় ১০০ এর বেশি কর্মীরা। সিপিআইএম নেতা আহমদ আলী খানকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আহমেদ আলী। মুখে একাধিক সেলাই পড়েছে তারা। কাঁধে বুকে গুরুতর আঘাত পেয়েছন তিনি। পুলিশ সামনে থেকেও বাঁধা দেয়নি বলে অভিযোগ সিপিআইএমের।

প্রতিবাদ মিছিলের জেরে বহু মানুষ ভোগান্তির সম্মুখীন হয়।তবে এই দুষ্কৃতী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এরপরও রাস্তা ঘেরাও কর্মসূচিতে জারি রাখে বামফ্রন্ট। পুলিশকে অভিযোগ জানালেও তারা বিষয়টিতে হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেছে তারা। খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছ।

ঘটনা প্রসঙ্গে এক সিপিআইএম নেত্রী জানিয়েছেন , "নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য আহমেদ আলী খান সহ আরও কয়েকজন কমরেড বিডিও অফিসে যান। চট্টোপাধ্যায় নামে কেন চ্যাটার্জি আসবে সেটা জিজ্ঞেস করা হয়। কেন শুধু শুধু সাধারণ মানুষকে হয়রানি করা হয়। এরপরই প্রতিবাদের মাঝে হঠাৎ হামলা চালায় শাসক দলের কর্মীরা। অনেকেরই মুখ চেনা। পুলিশ দেখেও তখন দর্শকের মত দাঁড়িয়ে ছিল। কোনো পদক্ষেপ নেয়নি। মোদিকে আঘাত করলে ব্যথা লাগে মমতার। মমতাকে আঘাত করলে ব্যথা পান মোদি। এটাই চলছে। পুলিশকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করবে। নাহলে এরপর আরও বড় আন্দোলনে সামিল হব। এই অরাজকতা চলবে না।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের