নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার বিশেষ অধিবেশনে ভারতীয় সেনা প্রসঙ্গ উঠতেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। চিৎকার-চেঁচামেচি, হট্টগোলের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
সূত্রের খবর, সেনা প্রসঙ্গ ঘিরে মঙ্গলবার বিধানসভায় শুরু হয় রাজনৈতিক তরজা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ ভাঙার ঘটনাকে উল্লেখ করে বলেন,'গতকাল সেনা যখন তৃণমূলের মঞ্চ ভেঙে দিল, ১৯৭১-এর পাকিস্তানি সেনার কথা মনে পড়ছিল। যেভাবে তারা বাংলাদেশে ঢুকে গুলি চালিয়েছিল।' আর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। বিরোধী শিবিরে শুরু হয় উত্তেজনা, শ্লোগান, চিৎকার-চেঁচামেচি।
পরিস্থিতি সামাল দিতে বারবার সতর্ক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিশৃঙ্খলা না থামায় শুভেন্দু অধিকারীকে দিনের জন্য সাসপেন্ড করা হয়। তাকে বের করে দেওয়ার জন্য মার্শাল ডাকা হয়। এরপর প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
বিধানসভা গেটে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'অরূপ বিশ্বাসের নির্দেশে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কোনো অফিশিয়াল নোটিশ ছাড়া আমাকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত ভারতীয় সেনার জন্য কথা বলেছি। তাদের অপমানের প্রতিবাদ করেছি বলে আমাকে সাসপেন্ড করেছে। ভারতীয় সেনার জন্য আমি আজ সাসপেন্ড হয়েছি।'
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের