নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিদায়ী ঘণ্টা বেজে গেল শীতের। রবিবার পর্যন্ত কলকাতায় স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে বাড়বে শহরের তাপমাত্রা। ধীরে ধীরে ফিকে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা। সরস্বতী পুজোয় হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে জেলায় জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার থেকে বুধবার পর্যন্ত শহরের তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গভীর রাতে এবং ভোর বেলায় ঠান্ডার আমেজ অনুভূত হবে।
পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সোমবার পর্যন্ত কুয়াশা দেখা যেতে পারে হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের