নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা থেকে শওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু তা নিয়ে অসন্তুষ্ট ক্যানিংয়ের তৃণমূল কর্মীদের একাংশ। তাঁকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ। এই নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনেই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে উত্তাল ক্যানিংয়ের জীবনতলা।
ক্যানিং পূর্ব থেকে মহম্মদ বাহারুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। তাঁর বাড়ি ভাঙর বিধানসভা কেন্দ্র এলাকায়। কিন্তু তাঁকে প্রার্থী করা হয়েছে ক্যানিং পূর্ব থেকে এবং শওকত মোল্লাকে প্রার্থী করা হয়েছে ভাঙড় বিধানসভা থেকে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। বহিরাগত নয়, ঘরের ছেলে শওকতকেই চাই বলে দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, “ঘরের ছেলেকেই প্রার্থী করতে হবে। বাহারুল ইসলামকে প্রার্থী হিসেবে মানা হবে না।“ রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। বুধবারও একই চিত্র ক্যানিংয়ের জীবনতলায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাহারুল ইসলাম জানিয়েছেন, “দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত।“
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের