নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নাবালককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটির বড়া টালিখোলা এলাকায়। গুরুতর জখম দেবান সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই শিবদাসপুর থানার আধিকারিকরা অভিযুক্ত যুবক শুভ মজুমদারকে আটক করেছে। প্রমাণ জোগাড় করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার সন্ধ্যায় অষ্টম শ্রেণীর ছাত্র দেবাণ তার দাদা, বোনের সঙ্গে ব্যাডমিন্টন খেলার জন্য সামনের ফাঁকা মাঠের দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে এসে শুভ নামের ওই যুবক নির্মমভাবে চাকু দিয়ে আঘাত করে তাকে। ফলে গুরুতর জখম হয় সে। মানসিক অস্থিরতা, নেশাজনিত সমস্যা থাকায় অভিযুক্তের আচরণ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছিল।

দেবানের মা বুল্টি সরকার জানান, 'ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। হঠাৎ ফোনে হামলার খবর পাই। আমার সন্তানকে নির্মমভাবে কোপানো হয়েছে। মানসিক সমস্যা আছে, এমন ছেলেকে বাড়িতে রাখা উচিত নয়। হাতে অস্ত্র নিয়ে ঘুরছে, তা পরিবারের লোক নজর রাখলনা কেন। ওর কঠোর শাস্তি চাই'।
ঘটনার সাক্ষী শুভজিৎ জানায়, 'আমি পিসির মেয়ে আর মাসির ছেলেকে নিয়ে ব্যাডমিন্টন খেলতে বেরোচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে এসে আমার পরিচয় জানতে চায়, সন্দেহজনক প্রশ্ন করে। প্রথমে আমাকে আক্রমণ করতে চাইলে আমি আর বোন দৌড়ে পালিয়ে যাই। তারপর ভাইকে ধরে ৮-৯ বার ছুরি চালায়। কান, মাথা, গলা, যেখানে পেরেছে আঘাত করেছে। ঘটনাটির ভিডিও করেছি। আমরা ওর যথাযথ শাস্তির দাবি করি'।
অভিযুক্তের ঠাকুমা কণিকা মজুমদার জানান, 'ওর মানসিক সমস্যা বহুদিনের। আগেও তিনবার বিশেষ কেন্দ্রে রেখেছিলাম। বেশ কিছুদিন সুস্থ থাকলেও, আবার আচরণ খারাপ হচ্ছিল। ওষুধ খেতে চাইত না। অস্ত্র কোথা থেকে পেল জানা নেই। ওকে ফের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হোক'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের