নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বেপরোয়া টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির টিকিয়াপাড়া মোড়ে একটি বেপরোয়া টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। একই রাস্তায় বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে আসার ফলে ঘটে এই দুর্ঘটনা।
সূত্রের খবর , বৃহস্পতিবার টিকিয়াপাড়া মোড়ে এক বেপরোয়া টোটোর সঙ্গে ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা এক বাইকের। ঘটনাস্থলেই আহত হয়ে লুটিয়ে পরে দুই গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ। দমকলবাহিনী টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বাইক আরোহীরও চলছে প্রাথমিক চিকিসৎসা। দুর্ঘটনার পর উভয় গাড়ি চালক একে অপরকে দোষারোপ করছে। ইতিমধ্যেই পুলিশ ক্ষতিগ্রস্ত বাইক ও টোটো উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা উত্তম দাস জানিয়েছেন,' আমি দেখলাম দুই দিক থেকে টোটো ও বাইক একসঙ্গে এসে মুখোমুখি ধাক্কা মারলো একে অপরকে। কে আগে ধাক্কা মেরেছে সেটা বোঝা যায় নি। টোটো ও বাইক দুটো গাড়িরই সমান ক্ষতি হয়েছে। টোটোর ভেতরে থাকা একজন প্যাসেঞ্জারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।'
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের