নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শিক্ষক মারধরের ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। রবিবার পুলিশের পক্ষ থেকে ধৃতদের আদালতে পেশ করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সূত্রের খবর, গতকাল বেলঘরিয়ার নন্দননগরে রাস্তার ধারে মদ্যপানের ঘটনার প্রতিবাদ করায় বেধড়ক মারের শিকার হতে হয় এক গৃহশিক্ষককে। সিসিটিভি সূত্র ধরে এই ঘটনায় শনিবারই অভিযুক্ত নাবালক পলাশ দাস ও নাবালিকা মন্দিরা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। অঙ্কন শিক্ষককে মারধরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। সেখানেই বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অপরদিকে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও দুই নাবালককে আটক করেছে পুলিশ। তাদের বারাসাতের জুভেনাইল আদালতে পেশ করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছিল বেলঘরিয়া থানার পুলিশ। অবশেষে শনিবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের