নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুর্গাপুর ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল বেলঘরিয়ায়। ঘটনায় অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত বিজেপি নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার দুপুরে নাবালিকা খেলা করছিলো। অভিযোগ, খেলার অছিলায় দেবাশিস চক্রবর্তী ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। বাড়ি ফেরার পর নাবালিকা পরিবারের কাছে সমস্ত ঘটনা জানায়। এরপরেই পরিবারের পক্ষ থেকে দ্রুত বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে। ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
পুলিশি হেফাজতে নেওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়। ঘটনাটির রাজনৈতিক মহলেও বেশ আলোড়ন ফেলেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাসক শিবির। অপরদিকে, বিরোধীদের পক্ষ থেকে অভিযুক্তকে ‘নির্দোষ’ দাবি করা হচ্ছে।
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের