নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকিৎসক বদলি বিতর্কে বড় ধাক্কা রাজ্য স্বাস্থ্য দফতর। হাইকোর্টের রায়ে চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার ট্রান্সফার নির্দেশ বাতিল করা হল। আদালতের পর্যবেক্ষণ, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তে গুরুতর ত্রুটি ছিল।
শুক্রবার বিচারপতি ঋতব্রতকুমার মিত্র এই নির্দেশ দেন। আদালত জানায়, চিকিৎসকদের অন্যত্র পোস্টিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর মানা হয়নি। ফলে সেই সিদ্ধান্ত আইনি দৃষ্টিতে টেকসই নয়। রাজ্যের স্বাস্থ্য দফতর দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকে অন্য হাসপাতালে বদলি করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই তারা আদালতের দ্বারস্থ হন।
চিকিৎসকদের অভিযোগ ছিল, কাউন্সেলিং প্রক্রিয়া অনুসরণ না করেই এই বদলি করা হয়েছে এবং তাদের পছন্দের জায়গাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই মামলার প্রেক্ষাপটে আগেই চিকিৎসক অনিকেত মাহাতোর বদলির নির্দেশও বাতিল করেছিল হাই কোর্ট। প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে দেবাশিস, আসফাকুল্লা ও অনিকেত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপরই তাদের বদলির নির্দেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের