নিজস্ব প্রতিনিধি , মণিপুর - বিদেশি প্রেমিককে কুপিয়ে খুন। কোরিয়ান যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তরুণী। হঠাৎই বচসার মাঝেই সেই প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ মণিপুরের তরুণীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মনিপুরে।
সূত্রের খবর , নিহত যুবকের নাম ডাক হি য়ুহ্। দক্ষিণ কোরিয়ার ওই যুবক গ্রেটার নয়ডার একটি মোবাইল কোম্পানির ম্যানেজার ছিলেন। নয়ডায় লিভ ইনে থাকতেন প্রেমিক প্রেমিকা। মদ্যপ অবস্থায় তরুণীকে প্রায়ই মারধরের অভিযোগ উঠেছে নিহতের বিরুদ্ধে। রবিবার দু’জনের মধ্যে মদ খাওয়া নিয়ে তুমুল বচসা হয়। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে ছুরি নিয়ে প্রেমিককে কোপাতে শুরু করেন লুনজিয়ানা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক।
এরপর নিজেই প্রেমিককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে ছোটেন। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার আগেই মাঝরাস্তায় মৃত্যু হয় যুবকের। খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় পুলিশ। সেখান থেকে তরুণীকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে আসা হয়। যুবকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, রবিবারও মদ খেয়েই বাড়িতে ঢুকতে তরুণীর সঙ্গে ঝগড়া বাঁধে যুবকের। এরপর রাগের মাথায় ধারালো ছুরি দিয়ে প্রেমিককে আঘাত করে তরুণী। ঘটনাটি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের