নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে ফের উত্তেজনা। বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগের তির তৃণমূল ও মহিলা BLO-র বিরুদ্ধে। মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অশান্তির পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, বুধবার রাতে বিজেপির বুথ লেভেল এজেন্ট সুরজিৎ বিশ্বাস BLO অঞ্জনা মণ্ডলের কাছে পরিচয়পত্র জমা দিতে গিয়েছিলেন। অভিযোগ, কোনও বিষয়ে কথা কাটাকাটির জেরে অঞ্জনা মণ্ডল সুরজিৎকে চড় মারেন। এরপরই বেগমপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান রিয়া বর্মনের স্বামী ও তৃণমূল নেতা চয়ন বর্মনের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী সুরজিৎ বিশ্বাসকে ঘিরে বেধড়ক মারধর করে। ঘটনায় বিজেপির দাবি, তাদের নেতা - কর্মীদের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে তৃণমূলের লোকজন।
অন্যদিকে, BLO অঞ্জনা মণ্ডল তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা অভিযোগ, তাকেই নাকি বিজেপি কর্মীরা হুমকি দেয় এবং অপমান করে। অঞ্জনা মণ্ডল জানান, 'আমি ৩০ বছর ধরে কাজ করছি। বিজেপির লোকেরা আমার আত্মসম্মানে আঘাত করেছে। আমার নামে মিথ্যা রটনা চলছে।' ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের